ইতালি ভিসা আবেদন লিংক ও ফরম 2026

 

ইউরোপ দেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় দেশ হলো ইতালি। অনেক বাংলাদেশির স্বপ্ন ইতালি ভ্রমন,পড়াশোনা,কাজ কিংবা পরিবারে যোগ দেওয়া। তবে এই স্বপ্ন গুরুত্বপূর্ন প্রথম ধাপ হলো ভিসা আবেদন সঠিক ভাবে পূরণ করা। অনেক আবেদনকারী ভুলভাল ভাবে ফরম পূরণ করার জন্য ভিসা বাতিল হয়। তাই আবেদন করার আগে ফরমের প্রত্যেকটি অংশ সর্ম্পকে ধারনা রাখা জরুরী।

২০২৬ সালে ইতালি ভিসা আবেদন করার জন্য কিছু আপডেট ও নির্দিষ্ট নিয়ম অনুসরণ করা জরুরী। সেসব বিষয়ে জানা না থাকলে আবেদন জটিল হয়ে উঠতে পারে। এই আর্টিকেলে আমরা ইতালি ভিসা আবেদন লিংক ও ফরম 2026 নিয়ে আলোচনা করবো।যাতে নতুন ও পুরোনো সব আবেদনকারীই আত্মবিশ্বাসের সঙ্গে সঠিকভাবে আবেদন করতে পারেন।                 

পেজ সুচিপত্রঃ ইতালি ভিসা আবেদন লিংক ও ফরম 2026 পোস্টটিতে আমরা যা যা জানতে পাড়বো

কারা ইতালি ভিসা আবেদন করতে পাড়বেন

১. টুরিস্ট ভিসা আবেদনকারী

যারা ইতালি ভ্রমণ, দর্শনীয় স্থান দেখা বা স্বল্প সময় কাটাতে চান, তারা টুরিস্ট ভিসা আবেদন করতে পারবেন।

২. স্টুডেন্ট  ভিসা আবেদনকারী

ইতালির কোনো বিশ্ববিদ্যালয়, কলেজ বা প্রশিক্ষণ প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত হলে শিক্ষার্থীরা স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন।

৩. ওয়ার্ক ভিসা আবেদনকারী

যাদের কাছে ইতালির কোনো নিয়োগকর্তার অফিসিয়াল Nulla Osta রয়েছে, তারা ওয়ার্ক ভিসা আবেদন করতে পারবেন।

৪. বিজনেস ভিসা আবেদনকারী

যারা ব্যবসায়িক মিটিং বা চুক্তির উদ্দেশ্যে ইতালি যেতে চান, তারা বিজনেস ভিসা আবেদন করতে পারবেন।

৫. ফ্যামিলি রিইউনিয়ন ভিসা আবেদনকারী

ইতালিতে বৈধভাবে বসবাসরত স্বামী-স্ত্রী, সন্তান বা নিকট আত্মীয়ের সঙ্গে যোগ দিতে চাইলে ফ্যামিলি ভিসা আবেদন করতে পারবেন।

৬. মেডিকেল ভিসা আবেদনকারী

ইতালির কোনো হাসপাতাল বা চিকিৎসা প্রতিষ্ঠানে চিকিৎসার অ্যাপয়েন্টমেন্ট বা আমন্ত্রণপত্র থাকলে মেডিকেল ভিসার জন্য আবেদন করা যাবে।

৭. ট্রানজিট ভিসা আবেদনকারী

ইতালির বিমানবন্দর ব্যবহার করে অন্য দেশে যাতায়াত করতে চাইলে ট্রানজিট ভিসা আবেদন করা যাবে।

৮. গবেষক ও প্রশিক্ষণার্থী

গবেষণা, ইন্টার্নশিপ বা বিশেষ প্রশিক্ষণের জন্য ইতালির কোনো প্রতিষ্ঠানের আমন্ত্রণ থাকলে তারাও আবেদন করতে পারবেন।

৯. বাংলাদেশি নাগরিক ও বৈধ রেসিডেন্ট

যারা বাংলাদেশি পাসপোর্টধারী অথবা বাংলাদেশে বৈধভাবে অবস্থানরত অন্য দেশের নাগরিক, তারাও ইতালি ভিসার জন্য আবেদন করতে পারবেন।

ইতালি ভিসা আবেদন লিংক ও ফরম 2026 ডাউনলোড (সরকারি)

ইতালি ভিসা আবেদন ফরম

https://visa.vfsglobal.com/bgd/en/ita/apply-visa

অনলাইনে ভিসা আবেদন পদ্ধতি

১. অফিসিয়াল ভিসা পোর্টালে প্রবেশ করুন
  •  ওয়েবসাইটে যান।
  • এখানে আপনি ভিসার ধরন নির্বাচন করবেন
২. অ্যাকাউন্ট তৈরি করুন
  • Creat Account অপশনে ক্লিক করুন।
  • আপনার নাম, ইমেইল, ফোন নম্বর ইত্যাদি দিয়ে ব্যক্তিগত অ্যাকাউন্ট তৈরি করুন।
  • একটি পাসওয়ার্ড সেট করুন এবং ইমেইল ভেরিফাই করুন।
৩. ভিসার ধরন নির্বাচন করুন
  • অ্যাকাউন্টে লগ ইন করার পরে ভিসা টাইপ নির্বাচন করুন:
  • টুরিস্ট ভিসা 
  • স্টুডেন্ট বা ওয়ার্ক বা বিজনেস বা ফ্যামিলি ভিসা 
  • তারপর Application Form বা Form Filling অপশন ক্লিক করুন।
৪. অনলাইন ফরম পূরণ
  • ফরমে ব্যক্তিগত তথ্য, পাসপোর্ট তথ্য, ভ্রমণের উদ্দেশ্য, অবস্থান, আর্থিক সক্ষমতা ইত্যাদি লিখুন।
  • তথ্য সতর্কভাবে দিন ভুল হলে ভিসা বাতিল হতে পারে।
  • ফরম ভালোভাবে ধেখে জমা দিন।
৫. প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড
  • পাসপোর্ট কপি
  • ছবি
  • ভ্রমণ ও স্বাস্থ্য বিমা
  • ব্যাংক স্টেটমেন্ট বা আর্থিক প্রমাণপত্র
  • আমন্ত্রণপত্র বা হোটেল বুকিং ইত্যাদি
৬. আবেদন ফি প্রদান
  • অনলাইন ফরম সাবমিট করার পর অ্যাপ্লিকেশন ফি অনলাইনে প্রদান করুন।
  • ফি প্রদান নিশ্চিত হলে একটি পেমেন্ট রিসিপ্ট পাবেন।
৭. অ্যাপয়েন্টমেন্ট বুক করুন
  • VFS Global সাইটে ভিজিট অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমে তারিখ বাছাই করুন।
  • নির্বাচিত তারিখে VFS সেন্টারে ডকুমেন্ট জমা দিন এবং তথ্য  প্রদান করুন
৮. আবেদন ট্র্যাকিং
  • VFS Global এর ট্র্যাকিং সিস্টেমে লগ ইন করে আপনার আবেদন স্ট্যাটাস দেখতে পারবেন।
  • অনুমোদন বা বাতিল হওয়ার তথ্যও অনলাইনে পাওয়া যাবে।
৯. ভিসা অনুমোদন ও পিকআপ
  • ভিসা অনুমোদিত হলে আপনাকে জানানো হবে।
  • অনুমোদিত পাসপোর্ট এবং ভিসা সংগ্রহ করতে VFS সেন্টারে যান।

ইতালি ভিসা ক্যাটাগরি

১. শর্ট-টার্ম ভিসা 
  • ব্যবহার: ৯০ দিনের মধ্যে ভ্রমণ
  • উদ্দেশ্য:
          টুরিস্ট বা ছুটি
          ব্যবসা বা মিটিং
          পরিবার বা বন্ধুদের দেখা
           মেডিকেল ভিজিট
  • বৈশিষ্ট্য: শেংগেন অঞ্চল ভ্রমণের জন্য বৈধ, ৯০ দিন পর্যন্ত থাকতে পারবেন
২. দীর্ঘমেয়াদি ভিসা
  • ব্যবহার: ৯০ দিনের বেশি বা দীর্ঘমেয়াদি বসবাস
  • উদ্দেশ্য:
           স্টুডেন্ট বা গবেষক
           কাজ বা ওয়ার্ক পারমিট
           পরিবারিএর সাথে থাকা
            অন্যান্য বিশেষ উদ্দেশ্য -প্রশিক্ষণ, কালচারাল প্রোগ্রাম
  • বৈশিষ্ট্য: দেশের মধ্যে ৯০ দিনের বেশি থাকার অনুমতি, পরে রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করতে হবে
৩. বিজনেস ভিসা
  • ব্যবহার: ইতালি ভিত্তিক ব্যবসায়িক কাজ, মিটিং, কনফারেন্স
৪. মেডিকেল ভিসা
  • ব্যবহার: চিকিৎসা সংক্রান্ত উদ্দেশ্যে
  • হাসপাতাল বা চিকিৎসা প্রতিষ্ঠানের আমন্ত্রণপত্র থাকতে হবে
  • সাধারণত শর্ট-টার্ম ভিসা
৫. ট্রানজিট ভিসা
  • ব্যবহার: ইতালির বিমানবন্দর ব্যবহার করে অন্য দেশে যাওয়ার জন্য
  • ২৪-৯০ ঘন্টার জন্য বৈধ
  • শুধুমাত্র এয়ারপোর্ট ট্রানজিট এর জন্য
৬. স্টুডেন্ট বা একাডেমিক ভিসা
  • ইতালির বিশ্ববিদ্যালয় বা প্রশিক্ষণ প্রতিষ্ঠানে ভর্তি হলে
  • একাডেমিক বা গবেষণা প্রোগ্রামের জন্য আবেদনযোগ্য
৭. ফ্যামিলি রিইউনিয়ন ভিসা
  • ইতালিতে বৈধভাবে বসবাসরত স্বামী/স্ত্রী, সন্তান বা আত্মীয়ের সঙ্গে যোগ দিতে
  • দীর্ঘমেয়াদি ভিসা হতে পারে

ভিসা আবেদন ফরম পূরণ করার সঠিক নিয়ম

১. অফিসিয়াল ফরম ব্যবহার করুন
  •  ইতালিয়ান দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফরম ডাউনলোড করুন।
  • পুরনো বা অবৈধ ফরম ব্যবহার করবেন না।
২. ভাষা এবং তথ্য সঠিক রাখুন
  • ফরমটি ইংরেজি বা ইতালিয়ান ভাষায় পূরণ করতে হবে।
  • সমস্ত তথ্য পাসপোর্ট ও অফিসিয়াল কাগজপত্রের সঙ্গে মিলিয়ে লিখুন।
  • ভুল তথ্য বা অসম্পূর্ণ তথ্য ভিসা বাতিলের কারণ হতে পারে।

৩. ব্যক্তিগত তথ্য পূরণ
  • সম্পূর্ণ নাম, জন্ম তারিখ ও জন্মস্থান লিখুন।
  • পাসপোর্ট নম্বর, ইস্যু তারিখ, মেয়াদ শেষ হওয়ার তারিখ সঠিকভাবে উল্লেখ করুন।
  • ঠিকানা, ফোন নম্বর ও ইমেইল ঠিকভাবে দিন।
৪. ভ্রমণ সংক্রান্ত তথ্য
  • ভ্রমণের উদ্দেশ্য স্পষ্টভাবে লিখুন (টুরিস্ট, স্টাডি, ওয়ার্ক ইত্যাদি)।
  • আগমনের তারিখ, প্রস্থানের তারিখ ও থাকার স্থানের ঠিকানা সঠিকভাবে উল্লেখ করুন।
  • ইতালিতে থাকাকালীন হোটেল বুকিং বা আমন্ত্রণপত্র সংযুক্ত করুন।
৫. পেশা ও আর্থিক তথ্য
  • বর্তমান পেশা বা কর্মসংস্থানের তথ্য দিন।
  • আর্থিক সক্ষমতা প্রমাণের জন্য ব্যাংক স্টেটমেন্ট বা ইনকাম প্রমাণ জমা দিন।
৬. ফটো সংযুক্তি
  • সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি সংযুক্ত করুন।
  • ছবি সাদা, মুখ স্পষ্ট, অভিব্যক্তি নিরপেক্ষ হতে হবে।
৭. পূর্ববর্তী ভিসা ইতিহাস
  • যদি পূর্বে  ইতালি ভিসা গ্রহণ করা থাকে, তার তথ্য ফরমে লিখুন।
  • ভিসা বাতিল বা প্রত্যাখ্যানের তথ্য অবশ্যই উল্লেখ করুন।
৮. স্বাস্থ্য ও বিমা
  • প্রয়োজনীয় স্বাস্থ্য বীমা সংক্রান্ত তথ্য উল্লেখ করুন।
  • ইতালি ভিসা নিয়ম অনুযায়ী কমপক্ষে ৩০,০০০ ইউরো কভারেজ নিশ্চিত করুন।
৯. স্বাক্ষর ও তারিখ
  • ফরমের শেষে স্বাক্ষর এবং আবেদন তারিখ লিখুন।

  • যদি ১৮ বছরের কম বয়সী হয়, অভিভাবকের স্বাক্ষর প্রয়োজন।
১০. পুনঃপরীক্ষা 
  • সমস্ত তথ্য একবার পুনরায় পরীক্ষা করুন।
  • ভুল থাকলে ফরম বাতিল হতে পারে।
  • ফরম প্রিন্ট করে জমা দেওয়ার আগে ড্রাফট সংরক্ষণ করুন।

ভিসা আবেদন এর জন্য প্রয়োজনীয় কাগজপত্র

১. পাসপোর্ট
  • বৈধ পাসপোর্ট (মেয়াদ শেষ হওয়ার কমপক্ষে ৬ মাস আগে পর্যন্ত বৈধ)
  • যদি থাকে আগের ভিসার কপি 
  • পাসপোর্টে কমপক্ষে ২টি খালি পাতা থাকা উচিত
২. পূরণকৃত আবেদন ফরম
  •   দূতাবাসের ফরম পূরণ করে স্বাক্ষর করুন
  • অনলাইনে পূরণ করলে প্রিন্ট করে জমা দিন
৩. ছবি
  • সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি (২×২ বা ৩×৪ সেন্টিমিটার)
  • সাদা, মুখ স্পষ্ট, অভিব্যক্তি নিরপেক্ষ
  • ছবি ফরমে সংযুক্ত করুন বা আলাদা ফাইল প্রিন্টে রাখুন
৪. ভ্রমণ সংক্রান্ত তথ্য
  • হোটেল বুকিং বা আমন্ত্রণপত্র
  • আগমনের তারিখ ও প্রস্থানের তারিখ উল্লেখ
  • ট্রানজিট ভিসা হলে বিমান টিকিটের কপি
৫. আর্থিক সক্ষমতার প্রমাণ
  • গত ৩-৬ মাস ব্যাংক স্টেটমেন্ট 
  • সঞ্চয় বা বেতন প্রমাণপত্র
  • স্পন্সরের ক্ষেত্রে স্পন্সর লেটার ও আর্থিক প্রমাণ
৬. স্বাস্থ্য বীমা
  • মিনিমাম ৩০,০০০ ইউরো 
  • জরুরি চিকিৎসা ও হাসপাতালে ভর্তি খরচ অন্তর্ভুক্ত
৭. পেশাগত বা শিক্ষা সম্পর্কিত কাগজপত্র
  • চাকুরির প্রমাণপত্র 
  • শিক্ষার্থীদের জন্য ভর্তি পত্র - স্কুল বা কলেজের লেটার
  • ওয়ার্ক পারমিট বা চাকুরির আমন্ত্রণপত্র

৮. পূর্ববর্তী ভিসা সংক্রান্ত তথ্য
  •  ইতালি ভিসা প্রাপ্তির কপি
  • যদি থাকে ভিসা বাতিল বা প্রত্যাখ্যানের তথ্য 
৯.  প্রয়োজনে অন্যান্য কাগজপত্র 
  • পরিবার ভিসার জন্য জন্মসনদ বা বিবাহনিবন্ধন 
  • চিকিৎসা ভিসার জন্য মেডিকেল রিপোর্ট বা চিকিৎসার আমন্ত্রণপত্র
  • বিজনেস ভিসার জন্য বিজনেস কেস বা চুক্তিপত্র

আবেদন ফরম জমা দেওয়ার ধাপসমূহ

১. আবেদন ফরম পূরণ ও প্রস্তুতি
  • অফিসিয়াল ফরম দূতাবাসের ওয়েবসাইট থেকে ডাউনলোড করুন।
  • সমস্ত তথ্য ইংরেজি বা ইতালিয়ান ভাষায় সঠিকভাবে পূরণ করুন।
  • প্রয়োজনীয় কাগজপত্র, ছবি ও স্বাস্থ্য বীমা প্রস্তুত রাখুন।
২. অনলাইন অ্যাপয়েন্টমেন্ট বুকিং
  • VFS Global ওয়েবসাইটে লগইন করুন।
  • Book Appointment অপশন সিলেক্ট করুন।
  • আপনার ভিসার ধরন ও সুবিধাজনক তারিখ নির্বাচন করুন।
  • বুকিং কনফার্মেশন প্রিন্ট করে রাখুন।

৩. আবেদন ফি প্রদান
  • আবেদন ফি অনলাইনে প্রদান করুন বা নির্ধারিত ব্যাংকে জমা দিন।
  • ফি প্রদানের রসিদ সংরক্ষণ করুন।
৪. আবেদন কেন্দ্র যাওয়া
  • অ্যাপয়েন্টমেন্টের দিন সময়মতো VFS সেন্টারে যান।
  • ফরম, প্রয়োজনীয় কাগজপত্র ও ফি রসিদ সঙ্গে রাখুন।
৫. ডকুমেন্ট যাচাই
  • VFS কর্মীরা আপনার ফরম ও কাগজপত্র যাচাই করবেন।
  • ভুল বা অসম্পূর্ণ তথ্য থাকলে সংশোধন করতে বলতে পারে।
৬. বায়োমেট্রিক তথ্য প্রদান
  • ফিঙ্গারপ্রিন্ট ও ছবি সংগ্রহ করা হবে।
  • ১২ বছর বা তার বেশি বয়সীদের জন্য বাধ্যতামূলক।
৭. আবেদন ট্র্যাকিং
  • ফরম জমা দেওয়ার পর ট্র্যাকিং রিসিপ্ট পাবেন।
  • VFS Global ওয়েবসাইটে লগ ইন করে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখতে পারবেন।
৮. ভিসা অনুমোদন ও পিকআপ
  • ভিসা অনুমোদিত হলে নোটিফিকেশন ,SMS অথবা ইমেইল পাবেন।
  • অনুমোদিত পাসপোর্ট ও ভিসা VFS সেন্টার থেকে সংগ্রহ করুন।
  • ভিসা পেতে সাধারণত ১৫-৩০ দিন সময় লাগে।

ভিসা প্রসেসিং সময়

১. শর্ট-টার্ম ভিসা 
  • সাধারণত ১৫ দিন থেকে ৩০ দিন পর্যন্ত লাগতে পারে
  • সর্বোচ্চ ৬০ দিন পর্যন্ত সময় লাগতে পারে 
  • কেনো সমস্যা হলে এর থেকে বেশি সময় ও লাগতে পারে
২. দীর্ঘমেয়াদি ভিসা
  • সাধারণত ৩০ দিন থেকে ৬০ দিন
  • সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত সময় লাগতে পারে
  • স্টুডেন্ট, ওয়ার্ক বা ফ্যামিলি ভিসার ক্ষেত্রে প্রক্রিয়ায় কিছু অতিরিক্ত সময় লাগতে পারে
৩. বিশেষ পরিস্থিতি
  • মেডিকেল ভিসা বা বিজনেস ভিসার ক্ষেত্রে ডকুমেন্ট যাচাই করতে বেশি সময় নিতে পারে
  • কোনো উৎসব বা ছুটির সময় হলে বেশি সময় লাগতে পারে
  •  দূতাবাস কর্তৃপক্ষ ডকুমেন্ট অসম্পূর্ণ বা অতিরিক্ত তথ্য চাইলে প্রসেসিং সময় বেশি হতে পারে
৪. ট্র্যাকিং
  • আবেদন জমা দেওয়ার পর VFS Global ট্র্যাকিং সিস্টেমে স্ট্যাটাস দেখতে পারবেন
  • প্রক্রিয়ার ধাপ: ডকুমেন্ট যাচাই - বায়োমেট্রিক -দূতাবাস যাচাই - অনুমোদন বা প্রত্যাখ্যান

ভিসা বাতিল হওয়ার প্রধান কারণ

১. ভুল বা অসম্পূর্ণ তথ্য
  • আবেদন ফরমে ব্যক্তিগত তথ্য, পাসপোর্ট তথ্য বা ভ্রমণ সংক্রান্ত তথ্য ভুল বা অসম্পূর্ণভাবে লেখা থাকলে ভিসা বাতিল হতে পারে।
  • পূর্বের ভিসা বা ভ্রমণ সর্ম্পকে সঠিকভাবে উল্লেখ না করলে।
২. অপর্যাপ্ত কাগজপত্র
  • প্রয়োজনীয় ডকুমেন্ট না দাওয়া বা অসম্পূর্ণ থাকা
  • ব্যাংক স্টেটমেন্ট, হোটেল বুকিং, বিমা বা আমন্ত্রণপত্র অনুপস্থিত বা অপ্রামাণিক।
৩. আর্থিক সক্ষমতার প্রমাণের অভাব
  • ভ্রমণ ও থাকার খরচ বহনের জন্য পর্যাপ্ত আর্থিক যোগ্যতা প্রমাণ করতে ব্যর্থ হওয়া।
  • স্পন্সর লেটার বা ব্যাংক ব্যালেন্স যথেষ্ট না থাকা।
৪. স্বাস্থ্য বীমা বা ভ্রমণ বিমা না থাকা
  • ইতালি ভিসার জন্য বৈধ স্বাস্থ্য বীমা না থাকা।
৫. পূর্ববর্তী ভিসার তথ্য সমস্যা
  •  ইতালি ভিসা পূর্বে বাতিল বা প্রত্যাখ্যান হওয়া।
  • পূর্বের ভিসার শর্ত ভঙ্গ করা।
৬. ভ্রমণের উদ্দেশ্য অস্পষ্ট বা অবাস্তব
  • ভিসা আবেদনকারীর ভ্রমণের উদ্দেশ্য প্রমাণ করতে না পারা।
  • টুরিস্ট ভিসায় সময় বেশি থাকা বা অন্য উদ্দেশ্য দেখানো।
৭.   ঝুঁকি
  • আবেদনকারীকে নিরাপত্তা নিয়ম লঙ্ঘনের আশঙ্কা দেখা দিলে ভিসা বাতিল হতে পারে।
  • অপরাধমূলক  নিরাপত্তা ঝুঁকি থাকা।
৮. অনলাইন বা অফলাইন ফরমের ভুল
  • ফরমে স্বাক্ষর না থাকা বা ভুলভাবে পূরণ করা।
  • অনলাইনে সেভ বা প্রিন্ট না করা।
৯. ভুল তথ্যে সাক্ষর
  • আবেদনের শেষে ভুল তথ্যেরস্বাক্ষর প্রদান করা।
১০. নির্দিষ্ট সময়ে আবেদন না করা
  • ভ্রমণের মাত্র কয়েকদিন আগে আবেদন করা, ফলে যথেষ্ট প্রসেসিং সময় না থাকা।

শেষকথাঃ ইতালি ভিসা আবেদন লিংক ও ফরম 2026

অনেক বাংলাদেশির স্বপ্নের দেশ ইতালি। তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে প্রয়োজন ইতালি ভিসা। বৈধ্যভাবে ইতালি ভিসা পেতে -ভিসা আবেদন করার জন্য প্রয়োজন ভিসা আবেদন সর্ম্পকে সঠিক ধারনা। ধারনা না থাকলে ভিসা আবেদন একজন আবেদনকারির জন্য অনেক কাঠিন হতে পারে। ভিসা আবেদন সর্ম্পকে ধারনা পেতে ইতালি ভিসা আবেদন লিংক ও ফরম 2026 মনোযোগ দিয়ে পড়ুন।

লেখকের মন্তব্য: আপনি যদি ইতালির ভিসা পেতে চান তাহলে আপনার জন্য সঠিক ভাবে ভিসা আবেদন করা অনেক জরুরী যা ব্যতিত ভিসা পাওয়া সম্ভ্যব নয়। ভিসা ছাড়া বৈধ্য ভাবে ইতালি যাওয়া সম্ভ্যব নয় এবং অবশ্যয় অবৈধ্যভাবে ইতালি যাওয়া ঠিক না। আজকের এই আরটিকেল ইতালি ভিসা আবেদন লিংক ও ফরম 2026 পড়ে সঠিকভাবে ভিসা আবেদন করতে পাড়বেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url